অল্পস্বল্প বাতাস দিচ্ছে
গাছের পাতা ঝরছে নিচে,
অল্প ক্ষুধার স্বল্প খাদ্য
ঢাকা রয়েছে মৃৎপিরিচে।
অল্প কথার কল্প কাঙাল
মধুমক্ষী করছে জড়ো,
লিখতে যদি না পারি আর
তুমি আমায় কাঙাল করো।
- শক্তি চট্টোপাধ্যায়
Recent Comments